1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিএসসিতে মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান 'তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ করতে হবে' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

টিএসসিতে মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থান ‘তিন মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফ করতে হবে’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৪৪৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগামী তিন মাসের দোকান ও বাড়ি ভাড়া মওকুফ চেয়ে অবস্থান ধর্মঘট শুরু করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে গত পরশু থেকে অবস্থান নেয় সংগঠনটি।

চলমান করোনাভাইরাস তাণ্ডবে গোটা বিশ্ব বিপর্যস্ত। বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। বাংলাদেশে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের ও সুস্থ হয়েছেন ২৫ জন। জাতিসংঘ বলছে বাংলাদেশে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে খুব ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে।
মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা কালের কণ্ঠকে বলেন, ‘দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তা অনুমান করা মুশকিল। তবে এখন মানুষজন বেকার হয়ে বসে আছে। কোনো কাজ নেই। খাদ্যের অভাবে অনেকেই খেতে পারছে না, রাস্তায়ও নেমে আসছে লোকজন। যেখানে মানুষ ভাত পাচ্ছে না সেখানে বাড়িভাড়া দেবে কীভাবে?’

তারা বলছেন, ‘দোকান পাট অনেকদিন ধরেই বন্ধ। আমাদের দেশের অধিকাংশ মানুষের এতো সঞ্চয় নেই যে তারা দীর্ঘদিন দোকান বন্ধ রেখে নিজেদের পেট চালিয়ে নেবে। তারপরে দোকান ভাড়া দেবে কীভাবে? তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানাচ্ছি, ঢাকাসহ সারাদেশের মানুষের কথা চিন্তা করে তিন মাসের দোকান ও বাড়িভাড়া মওকুফ করার জন্য ব্যবস্থা নেবেন।’

মুক্তিযুদ্ধ মঞ্চ মঙ্গলবার থেকে অবস্থান ধর্মঘট শুরু করেছে। জনগণের স্বার্থে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ১১ তারিখে শাহবাগে সমাবেশ করবে বলে জানায় সংগঠনের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net