1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কুবির উপ-উপাচার্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কুবির উপ-উপাচার্য

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৫২৪ বার

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ২০২২-২৩ বর্ষের নতুন কাউন্সিল গঠন করা হয়েছে। এতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির৷ এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

গত মঙ্গলবার (১৭ মে) ভোটগ্রহণ শেষে তার নিকট প্রতিদ্বন্দ্বী থেকে ১৬ ভোট বেশি পেয়ে তিনি এ পদে নির্বাচিত হোন৷ কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক খন্দকার বজলুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এশিয়াটিক সোসাইটির বাংলাদেশের অন্যতম গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এই গবেষণা প্রতিষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আমার দায়িত্বে থেকে গবেষণার ট্রাস্ট ফান্ডগুলো নিয়মিত করার চেষ্টা করব।

তিনি আরো বলেন, নতুন গবেষকদের সুযোগ করে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। এখানে গবেষণাবান্ধব ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করাই আমার কাজ।

উল্লেখ্য, ১৯৫২ সালে এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণার লক্ষ্যে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net