1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় শ্রমিক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় শ্রমিক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৭৪০ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় শ্রমিক দলের সংগঠনকে গতিশীল করতে ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলার ৪ টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার শরণখোলা উপজেলা কমিটির সভাপতি মোঃ ফিরোজ তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া সুজন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক দলের উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় শরণখোলা উপজেলার অন্তর্গত ১ নং ধানসাগর ইউনিয়ন,২ নং খোন্তাকাটা ইউনিয়ন,৩ নং রায়েন্দা ইউনিয়ন ও ৪ নং সাউথখালী ইউনিয়ন শাখা শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে শরণখোলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফিরোজ তালুকদার বলেন, এ কমিটির মেয়াদ ছিল না। তাই এ সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি।অচিরেই সকলের সমন্বয়ে নতুন কমিটি দিয়ে সংগঠনকে গতিশীল করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net