ঢাকা   ০৪:১১:১৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

কক্সবাজার যাত্রাপথে পটিয়ায় সড়ক দূর্ঘটনায় হাটহাজারীর যুবক নিহত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪২৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাটহাজারীর পৌরসভার দেওয়ান নগর গ্রামের খেরুপাড়ানিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মো. নাসিরের ছোট ভাই মো. জয়নাল আজ সকালে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়ায় এক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন! ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত জয়নাল (২৫) হাটহাজারী বাসস্ট্যান্ডের পশ্চিমে দেওয়াননগর খেরুপাড়া এলাকার নূর হোসেন সারাং বাড়ীর ফোরক মেম্বারের পুত্র।
ফ্রেন্ডসূত্রে জানা যায়, বন্ধুদের নিয়ে একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেল যোগে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলো সে, সকাল ১০ টার দিকে এই মর্মান্তিক ঘটনায় জয়নালসহ মোট তিনজন নিহত হয়েছেন।
কক্সবাজার থেকে ফেরার সময় তার প্রবাস ফেরত ভাবিকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে এগিয়ে নিয়ে বাড়ি ফেরার কথা ছিলো তার।

আজ শুক্রবার (২০ মে) আসরের নামাজের পর হাটহাজারী কৃষি ইনিস্টিটিউট সংলগ্ন দরগাহ টিলায় মরহুমের জানাযার নামাজ অনুষ্টিতের পর পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি