1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যান্সার আক্রান্তে মৃত্যু হওয়া আ'লীগ নেত্রী নিলুর পরিবারের পাশে দাঁড়ালেন ফজলে করিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন 

ক্যান্সার আক্রান্তে মৃত্যু হওয়া আ’লীগ নেত্রী নিলুর পরিবারের পাশে দাঁড়ালেন ফজলে করিম এমপি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪১৮ বার

জটিল ব্যাধি ক্যান্সার আক্রান্তে মৃত্যু হওয়া চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি রাউজান পৌরসভার সাবেক মহিলা কমিশনার উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মরহুমা আইরুন নেছা নিলুর পরিবারের পাশে দাঁড়ালেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। ২১ মে শনিবার সকালে উরকিরচর মিরাপাড়াস্থ মরহুমার বাস-ভবনে সমবেদনা জানাতে যান সাংসদ ফজলে করিম চৌধুরী এমপি। এসময় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সার্বিক সহয়োগিতার আশ্বাস দেন।

এছাড়া সাংসদ মহিলা নেত্রী আইরুন নেছা নিলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবরে ফুল দিয়ে দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদীপ কুমার বড়ুয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আবদুল মজিদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশীদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আয়ুব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুমা আইরুন নেছা নিলু মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে গত ১৮ মে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net