1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুসিক নির্বাচন বিএনপি'র বহিষ্কৃত দুই নেতার প্রচারণায় নেতাকর্মীদের না যেতে নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

কুসিক নির্বাচন বিএনপি’র বহিষ্কৃত দুই নেতার প্রচারণায় নেতাকর্মীদের না যেতে নির্দেশ

মোঃ আনোয়ারুল আজিম, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৪২ বার

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বহিষ্কৃত দুই নেতার সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় না যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। কেউ যদি এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

শনিবার (২১ মে) রাতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সারোয়ার জাহান দোলন।

প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে বৃহস্পতিবার (১৯ মে) বহিষ্কার করা হয়। এর মধ্যে মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

এদিকে, বহিষ্কৃত দুই নেতার নির্বাচনী প্রচারণায় না যেতে নির্দেশনাপত্রে উল্লেখ করা হয় ‘বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার পরিপ্রেক্ষিতে কুমিল্লা সিটি করপেরেশন নির্বাচনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির হাইকমান্ডের এরূপ সিদ্ধান্তের কারণে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পদ-পদবী ব্যবহার করে যারা নির্বাচনে কার্যক্রমে অংশগ্রহণ করবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যক্রম হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net