1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা মহম্মদপুরের বাসিন্দা ঢাকায় ষ্ট্রকে মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মাগুরা মহম্মদপুরের বাসিন্দা ঢাকায় ষ্ট্রকে মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩১৫ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর সংলগ্ন কবরস্থানে গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মোক্তার শেখ (৪০) নামে এক ব্যাক্তির মরদেহ দাফন করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে প্রশাসন বলছে, দীর্ঘদিন যক্ষায় আক্রান্ত মুক্তার বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান। কিন্তু বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও আতঙ্ক সৃষ্টি হওয়ায় সাবধানতা অবলম্বন করে সীমিত আকারে জানাযা দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিভিন্ন সূত্র মতে জানা যায়, মৃত মোক্তার শেখ উপজেলার বিনোদপুর গ্রামের আহম্মদ শেখের ছেলে। সে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন প্রতিনিধি হিসেবে চাকরি করতো। সে তিন বছরের বেশি সময় ধরে যক্ষা ও ডায়েবেটিকসে আক্রান্ত ছিল। বুধবার সন্ধায় আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে বাসার সিঁড়িতে পড়ে যান। এমন পরিস্থিতিতে, ঢাকার মহম্মদপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান জানান, মোক্তারের মৃত্যুর খবরে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে, বিষয়টি ইউএনও ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে, পরিবারের সীমিত সদস্যের উপস্থিতিতে দ্রুত দাফন কাপন সম্পন্ন হয়। এলাকার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে লাশটি মৃতের বাড়িতে না নিয়ে সরাসরি গোরস্থানে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকসেদুল মোমিন জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের সাথে তাদের কথা হয়েছে। তাদের নির্দেশানুযায়ি বেশি মানুষের ভীড় এড়াতে জানাজা ও দাফনের সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, তিনি বিষয়টি শুনেছেন। জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে। নিহতদের পরিবার, প্রতিবেশি, জানাজায় অংশ্রগ্রহনীকারী, মরদেহ দাফনের সাথে সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, টিবি রোগি, শ্বাকষ্ট ও পরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে, তিনি ইউএনও কাছ থেকে খোজ খবর নিয়ে জানতে পেরেছেন। নিহত ব্যক্তিকে ঢাকা থেকে গোসল করিয়ে আনা হয়েছে। এখানে এনেই তাৎক্ষনিকভাবে কবর দেওয়া হয়েছে। যে কারনে ভয়ের কিছু নেই। তবে যারা লাশটি আনা নেওয়া ও কবরস্থ করেছেন, তাদেরকে হোম কোয়ারেইনটাইনের রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net