ঢাকা   ০৫:৩৬:৩১ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মানিকছড়িতে পাঁচদিন ব্যাপী সোশ্যাল টেকনিকেল এনিমেটর প্রশিক্ষণ প্রদান

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৩৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারী সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় এসটিএদেও পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত ১৮মে বুধবার সকালে মানিকছড়ি উপজেলা অফিসার্স ক্লাবে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের বিভিন্ন পাড়া পর্যায়ে ২৬জন সোশ্যাল টেকনিকেল এনিমেটর(এসটিএ) নিয়ে শুর হওয়া পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ আজ ২২ মে রবিবার শেষ হয়েছে। প্রশিক্ষণের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুচয়ন চৌধুরী, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস ও পংমে মারমা।

এসটিএ প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে মাঠ কর্মকর্তা মো. সোলায়মান বলেন, প্রকল্পের কর্ম এলাকায় পিছিয়ে পড়া জনগন বা এসটিএ কম্পোনেন্ট এর উপকারভোগীদরে মাঝে আত্মজিজ্ঞাসা ও আত্মপলব্ধি সৃষ্টির মাধ্যমে কারিতাস বাংলাদেশ সম্পর্কে পিরিচিতি, প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান, সেইফগার্ডিং ও অন্যান্য পলিসি সর্ম্পকে ধারণা প্রদানসহ জৈবিক চাষাবাদ, গবাদি পশশু ও হাঁস-মুরগীর পালন, সমন্বিত মাছ চাষ, মৌমাছি পালন, জুমচাষ, মাল্টি স্টোরিড় হর্টিকালচার বাগান, ভ্যালু চেইন, সামাজিক সুরক্ষা/নিরাপত্তা নেট বিষয়ের মেধা দিয়ে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি এলাকার কৃষির দক্ষতার সহিত কৃষকদের সহযোগিতা প্রদান করবে। এর ফলে স্থায়ী উন্নয়নের মাধ্যমে তারা পারিবারিক ও সামাজিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

প্রশিক্ষণ শেষে উপজেলা নিবার্হী অফিসার এসটিএদেও এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এলাকার অন্যাদের গরু, ছাগল, হাঁসমুরগি পালনের জন্য টিকা প্রদানে সহায়তা করবে।
পরিশেষে সবার মাঝে ভ্যাকসিন বক্স ও ব্যাগ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি