ঢাকা   ০৫:৩৪:১২ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপিড়নের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৪৫৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি পার্বত‍্য জেলার রামগড় থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে একই স্কুলের ছাত্রী নিপীড়নের মিথ্যে অভিযোগের প্রতিবাদে রামগড়স্থ লেকভিউতে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষক বেলায়েত হোসেনের স্ত্রী মিসেস আয়শা বেগম।

২২ মে সকাল ১১ ঘটিকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মিসেস আয়শা বেগম বলেন, থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেন আমার স্বামী হন। কিছুদিন পূর্বে থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ত্রিপুরা সাম্পদায়ের এক ছাত্রীকে যৌননিপীড়নের মিথ্যা অভিযোগ এনে একটি পক্ষ আমার স্বামী বেলায়েত হোসেনকে ফাঁসানোর চেষ্টা এবং রামগড় থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ স্বামীর চাকরির ক্ষতি সাধন করা হচ্ছে। পাশাপাশি স্কুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করারও অপচেষ্টায় মেতেছেন পক্ষটি ।
তিনি লিখিত বক্তব্যে আরো জানান, আমার স্বামীর বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবীর সাজানো সাম্প্রদায়িক নাটক ছিলো। আমার স্বামী বেলায়েত হোসেনের সাথে প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবীর পূর্ব থেকে বিভিন্ন ঘটনায় মতবিরোধ ছিলো। বদলিজনিত সমস্যা ও স্কুলের বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে বাঁধা দেওয়ার কারণে মতের অমিল চলছে তাদের দুজনের। ইন্দ্রানী দেবীর সাথে স্থানীয় রুপম ত্রিপুরা নামে একটি ছেলের বিদ‍্যালয়ের দপ্তরি নিয়োগের বিষয়ে অর্থনৈতিক চুক্তি হয়। সে চুক্তির বিষয়ে শিক্ষক বেলায়েত জানার পর তা প্রত‍্যাখান করেন, চুক্তি মোতাবেক চাকরির চুক্তির টাকা ইন্দ্রানী দেবী রুপম ত্রিপুরা থেকে নিতে না পারায় প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী রাগে ক্ষুব্ধ হয়ে আমার স্বামী বেলায়েত কে থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানি, কখনো কখনো নির্যাতন, কখনো ধর্ষণ করা হয়েছে বলে, মিডিয়াকে ভুল তথ্য দিয়ে নিউজ প্রকাশ করায় এবং মেয়ের পরিবারকে দিয়ে থানায় মামলা করায়।

সাজানো মিথ্যা মামলা ও ঘটনা প্রকাশ করিয়ে আমাদেরর সম্মানহানি করার চেষ্টা করছেন ইন্দ্রানী দেবীসহ একটি পক্ষ। বর্তমানে আমি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে কষ্টে জীবনযাপন করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষক বেলায়েতের বাবা নুরুল হুদা, মেয়ে ও ছোট ভাই। তাদের বক্তব্যেও যৌন নিপীড়নের ঘটনাটিকে সাজানো ঘটনা হিসেবে বলা হয়েছে। শিক্ষক বেলায়েত এর পরিবার মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সে সাথে নিরপেক্ষ তদন্ত দাবী করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তারা অবিলম্বে নির্দোষ শিক্ষক বেলায়েতের নামে মিথ্যা ও সাজানো মামলা প্রত‍্যাহারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি