1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৭৯ বার

ঠাকুরগাঁও জেলায় ২০১০ সালের একটি ধর্ষন মামলায় অভিযুক্ত আসাদুজ্জামান ওরফে রিজভীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ২৪ মে মঙ্গলবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ) মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন। রিজভী রানিশংকৈল উপজেলার করনাইট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। মামলার বিবরনে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার করনাইট গ্রামের ঐ নারী ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনা করার সময় পৌর শহরের গোবিন্দনগর এলাকার ঐশী ম্যাসে থাকতেন। ঘটনার দিন গত ২০১০ সালের ২৭ মে অভিযুক্ত রিজভী ঐ নারীকে শোফা কেনার কথা বলে শহরের টাংগন ব্রিজে ডাকেন।

ঐ নারী সেখানে গেলে বীরগঞ্জে শোফা কিনবে বলে তাকে মোটরসাইকেযেগে দিনাজপুর জেলার বীরগঞ্জে নিয়ে যায়। পরে আবারও কৌশলে ঐ নারীকে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ও পরে রানীশংকৈলের খন্দকার হাই আবাসিক হোটেলে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে পুনরায় ঠাকুরগাঁও জেলার শহরের ম্যাসে এনে দেয়। বিষয়টি ঐ নারী মোবাইলে তার পিতাকে জানালে পরদিন রিজভীর পক্ষ থেকে বিচার মিমাংসার কথা বলা হলেও তা না হলে ২০১০ সালের ২৯ মে তারিখে ভুক্তভোগী ঐ নারী রানীশংকৈল থানায় এ মামলাটি দায়ের করেন। অবশেষে দীর্ঘদিন বিচারকার্য শেষে আদালত রিজভীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net