1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের ৯ জেলায় ছড়িয়েছে করোনা! সেই সাথে রাজধানী ঢাকায় ১৮ এলাকায় সংক্রমণ করোনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেশের ৯ জেলায় ছড়িয়েছে করোনা! সেই সাথে রাজধানী ঢাকায় ১৮ এলাকায় সংক্রমণ করোনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৪১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশের ৯ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। তারপর মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা জেলার অবস্থান। এছাড়া কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা, গাজীপুর জেলায়ও রোগী আছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য নিশ্চিত করে।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, দেশের ৯ জেলার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৩৬ জন আক্রান্ত হয়েছেন। ঢাকা জেলার পরেই মাদারীপুর জেলার অবস্থান। এ জেলায় আক্রান্ত ১০ জন। তারপর নারায়ণগঞ্জ ও গাইবান্ধা জেলা একই অবস্থানে রয়েছে। এই দুই জেলায় চারজন করে মোট ৮ জন আক্রান্ত হয়েছেন। কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা, গাজীপুর জেলায় একজন করে রোগী আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিদেশফেরত মানুষের মাধ্যমেই দেশে প্রথম করোনার সংক্রমণ ঘটেছে। ৬১ জন আক্রান্তের মধ্যে ১৬ জন বিদেশফেরত। বিদেশ ফেরতদের মধ্যে ইতালির ৬ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, সৌদি আরবের ২ জন। এছাড়াও কুয়েত, বাহারাইন, ভারত, জার্মানি ও ফ্রান্সের একজন করে রয়েছে। বিভিন্ন সময়ে এই ১৬ জন দেশে আসেন। এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছন, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ মোট ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৮ জন‌ পুরুষ। ২৩ জন নারী রয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। আইইডিসিআর এর অধীনে চিকিৎসাধীন আছেন ২৯ জন। এদের ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি সাতজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে আইসোলেশন আছেন ৮২ জন।

রাজধানী ১৮ টি এলাকাঃ

এছাড়া রাজধানীর যে ১৮টি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে- মণিপুর‌ (পাঁচজন), বাসাবো (চারজন), পুরান ঢাকার বাংলাবাজার (তিনজন), সেনপাড়া, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখান (দুজন), মিরপুর ১০ ও ১১ নম্বর, যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net