https://www.dailyshamolbangla.com/
আওয়ামী মটরচালক লীগ চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আনিসুজ্জামান খান সভাপতি ও আবদুস সালামকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম বাচ্চু। কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ- সভাপতি মাজহারুল হক চৌধুরী মীরু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, মোঃ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম নুরু, সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মেহেদী, কার্যকরী সদস্য মাহামুদুল হক মাঝি, মো. আবছার বায়েজিদ থানা সহ- সভাপতি মো. ফারুক প্রমুখ।