1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি জমিতে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর

সরকারি জমিতে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬৮ বার

বাগেরহাটের শরণখোলায় সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করার দায়ে আবু জাফর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর-ই আলম সিদ্দিকী এই দন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়,৪ নং সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে আবু জাফর তাফালবাড়ী বাজারের সরকারি খাস জমি দখল করে সেখানে পাকা বাড়ি নির্মাণ শুরু করেন। এমন অভিযোগ পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে দখলদারকে তার বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এসময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দখলদার জাফরকে আটক করেন।

ইউএনও মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, সরকারি জমি দখল করে বিল্ডিং তৈরী শুরু করেন। তার বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে আবু জাফর নামে ওই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net