1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৭০ বার

পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলাধীন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের ১কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

রোববার (২৯ মে ২০২২ইং) মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা ১ কোটি ২০ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ১কোটি ১৯ লক্ষ ৮৩হাজার ৯শ, টাকা।

বাজেট ঘোষনাকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা বলেন, ইউনিয়নের কোন উৎস হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়ন বাসীর জানার অধিকার আছে। ইউনিয়ন বাসীর সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করাই সুনাগরিকের দায়িত্ব।

সম্ভাব্য বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য সকল পর্যায়ের জনগণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যথাসময়ে ট্যাক্স পরিশোধ করা ,বাল্য বিবাহ রোধে সকলের সহাযোগিতা কামনা করেন তিনি।

ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরির্দশক দুলাল চন্দ্র বনিক,মাটিরাঙ্গা সদর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেবর্ষি চাকমা,সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি এিপুরা,গনচন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাইপ্রু মার্মা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পএিকার উপজেলা প্রতিনিধি অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের সদস্য মুকন্দ্র এিপুরা, কার্বারি মনো বিকাশ এিপুরা,মাটিরাঙ্গা সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের এফ ডব্লিউএ পিনাকী এিপুরা, প্রমুখ বক্তব্য রাখেন।

বাজেট ঘোষনাকালে ৩নং ওয়ার্ডের সদস্য অমৃত কুমার এিপুরা, ৫নং ওয়ার্ডের সদস্য দীপার মোহন এিপুরা,৪নং ওয়ার্ডের সদস্য সুমন এিপুরা, , ২নং ওয়ার্ডের সদস্য শান্তিরঞ্জন এিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আপাই মগিনী,হারদি এিপুরা, কান বালা এিপুরা জনস্বাস্হ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি মো:জাহাঙ্গীর, ইউপি সদস্যবৃন্দ, এনজিও কর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net