1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়াচ্ছে করোনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়াচ্ছে করোনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৬৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কথা বলা ও শ্বাস নেওয়ার মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস। এমনটাই দাবি করছেন কয়েকজন মার্কিন বিজ্ঞানী। বাতাসের মাধ্যমে খুব ছড়াতে পারে প্রাণঘাতী এই ভাইরাসটি।

মানুষ যখন শ্বাস ছাড়বে তখন থেকে ভাইরাসটি অনেকক্ষণ পর্যন্ত বাতাসে থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাইরোলজিস্ট বলছেন লকডাউন বা সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা মোকাবেলার জন্য যথেষ্ট নয়। এই ধরণের ভাইরাস ভারতের মত উচ্চ জনবহুল দেশের জন্য উদ্বেগজনক। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬শ মানুষ। মারা গেছে ৭০ জন।
ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের অধ্যাপক এবং ভাইরোলজির প্রাক্তন প্রধান ড. জ্যাকব জন বলেছেন, কোভিড -১৯ ভাইরাসটি হাম বা যক্ষ্মার জীবাণুর মতো সংক্রামক নয়, বরং ফ্লুর চেয়েও বেশি সংক্রামক । হাচি কাশি দিলে ১ মিলিমিটারের ভিতরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনায় আক্রান্ত রোগী যখন নিশ্বাস নেয় তখন দুই মিটারের মধ্যে লোকেরা তাদের মুখ, নাক বা চোখ স্পর্শ করলে সংক্রামিত হতে পারে। করোনার সাধারণ লক্ষণ জ্বর, কাশি গলা ব্যাথা যা পরবর্তিতে শ্বাস প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে। আর এ থেকেই ভাইরাস ছড়াতে পারে। এদিকে নিউ ইংল্যান্ড জার্নাল বলছে অ্যারোসোলের মাধ্যমে ৩ ঘন্টা বাতাসে থাকতে পারে ভাইরাস। যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) বায়ুবাহিত দূষণের উৎস হতে পারে। এ পরিস্থিতিতে চিকিৎসকরা মাস্ক পড়ার বিষয়ে তাগিদ দিচ্ছেন সেই সাথে আগে থেকে সচেতন থাকার প্রতি নির্দেশনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net