1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রিতরঙ্গে জ্যৈষ্ঠের কবিতা ও গান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ত্রিতরঙ্গে জ্যৈষ্ঠের কবিতা ও গান

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৬৮ বার

বন্দরনগরী চট্টগ্রামের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিতরঙ্গে অনুষ্ঠিত হলো ঈদ-পরবর্তী মিলন মেলা “জ্যৈষ্ঠের কবিতা ও গান “। ২৯শে মে ‘২২ সন্ধ্যে ছটায় ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। কবিতা, গান ও কথামালায় মুখরিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিতরঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন বড়ভূঁইয়া।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী পারভীন হোসেন, কথাসাহিত্যিক তৌফিকুল ইসলাম, কবি কমরে আলম ও পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি।
সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুবর্ণা রহমান, শিলা চৌধুরী, নাসিমা আক্তার ডেইজি, নুরুল আলম ও ফাতেমা ওয়াসিকা সিমন।
আবৃত্তি করেন নাজনীন হক,জয়িতা হোসেন নিলু, ইসমত আরা নীলিমা, মিম ও শিশু শিল্পী ঝুমঝুমি।

শুভেচ্ছা জ্ঞাপন করেন অধ্যাপিকা সোহানা শর্মিন তালুকদার, কবি রিনা রহমান, নৃত্যশিল্পী আদিবা ওয়াদুদ, ফারহান খান, সুচিত্রা সেন, হাসিনা আকতার,রিহা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাকিব করিম ও সিমন।

অনুষ্ঠানে জৈষ্ঠ্য মাসের বিভিন্ন ফল দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net