1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ির ৩ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

ফটিকছড়ির ৩ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

মোস্তফা কামরুল:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৩৪ বার

অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুন) ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবীল চৌধুরীর ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি। কাজিরহাট আধুনিক সেবা ডায়াগনস্টিক সেন্টার, চেক আপ পয়েন্ট ও হেলথ কেয়ার এই তিন প্রতিষ্ঠানে অভিযান শেষে ডা. নাবীল চৌধুরী জানান, “প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র বৈধ আছে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজস্ব ল্যাব এবং শহর থেকে পরিক্ষা করে আনা টেস্টসমূহের আলাদা মূল্য তালিকা না থাকায় সতর্ক করে দেয়া হয়েছে।” এ অভিযান আরো কঠোর হবে বলে ক্লিনিক মালিকদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য কর্মকর্তা।

অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা.উপল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা পরিসংখ্যানবিদ অনিক চৌধুরী, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকীর নেতৃত্বে পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net