1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাছের সাথে এ কেমন শত্রুতা! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

গাছের সাথে এ কেমন শত্রুতা!

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৬৫ বার

এটা কেমন শত্রুতা আর কেমনইবা প্রতিশোধ। কুমিল্লার তিতাসে তারিকুল ইসলাম নামের এক ব্যক্তির ৪০ শতাংশ বাগানের পেঁপে, আম ও লিচুসহ বিভিন্ন জাতের ফল গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ঘটানাটি ঘটেছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগের গ্রামের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম এর বাগান বাড়িতে।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক তারিকুল ইসলাম জানান, আমি এক বছর আগে নিজের জমিতে বিভিন্ন জাতের প্রায় ৪০০ গাছের চারা লাগিয়েছিলাম। এর মধ্যে গাছগুলোতে ফুল এবং ফল এসেছে। এমসয় আমার গাছ গুলো কেটে ফেলেছে।

বাগান পরিচর্যাকারী মোহাম্মদ আলী বলেন, সকালে বাগানে কাজ করতে এসে দেখি বাগানের আম, জাম, লিচু ও পেঁপে গাছ কাটা পড়ে রয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে গাছ গুলো কেটে রেখেছে তা আমি জানি না।

এবিষয়ে ঐ গ্রামে বসবাসকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন বলেন, সকাল ৬ টায় বাগান মালিক আমাকে বিষয়টি জানালে আমি বাগান পরিদর্শন করি। যারা গাছের সাথে শত্রুতা করে তারা দেশের শত্রু। এমন জঘন্য কাজ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারেন না। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net