1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

রাউজানে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৮৬ বার

চট্টগ্রামের রাউজানে দশম শ্রেণীতে পড়ুয়া ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন রাউজান উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদারের হস্তক্ষেপে কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়। জানা যায়,বৃহস্পতিবার গায়ে হলুদ শেষে গতকাল শুক্রবার হলদিয়া ইউনিয়নের মুহাম্মদীয়া কমিউনিটি পার্ক নামক কমিউনিটি সেন্টারে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসার দশম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মোহাম্মদ জাফর আলমের প্রবাসী ছেলে মোহাম্মদ জমশেদুল আলম (সাইমন) এর বিয়ের আয়োজন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ বন্ধ করেন। হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন হচ্ছে আমি জানতাম না। এমন কি ওই ওয়ার্ডের ইউপি সদস্যও জানতেন না। ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।উল্লেখ্য, একাডেমিক ডকুমেন্ট অনুযায়ী ওই শিক্ষার্থীর জন্ম ২০০৬ সালের ৩০ এপ্রিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net