ঢাকা   ০১:২৯:০৮ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে তিতাসে যুবলীগের বিক্ষোভ মিছিল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৭৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাসে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।

শনিবার (৪ জুন) সকাল ১১ টায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যুবলীগের অস্থায়ী কার্যালয় এসে শেষ।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, কামাল পারভেজ, নজরুল ইসলাম, সোহেল রানা, ইকবাল হোসেন বাবুলসহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি