1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সেনাবাহিনীর উদ্যোগে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মাগুরায় সেনাবাহিনীর উদ্যোগে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৩৭ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরা প্রতিনিধিঃ করোনা পরিস্থিতেতে তৃণমুল মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার লক্ষ্যে মাগুরা সদরের হাজিপুর এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সৌজন্যে লেবারেটিং গানার্স এর ব্যবস্থাপনা ও ৪১ ফিল্ড এ্যাম্বুলেন্সের পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল থেকে সেনা বাহিনীর চিকিৎসকরা বিভিন্ন বয়সের রোগী দেখেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার ২ শতাধিক মানুষের চিকিৎসা সেবা সহ রোগীদের ব্যবস্থা পত্রের সাথে বিনামুল্যে ওষুধ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি করোনা বিষয়ক স্বাস্থ্য সচেতনতার নানা পরামর্শ দেয়া হয়।
বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি এ ক্যাম্পের নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কর্নেল ডাক্তার আলমগীর, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়াান ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক আখরোট।
আয়োজকরা জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে সাধারন রোগীরা হাসপাতাল এড়িয়ে চলছেন। পাশপাশি হাসপাতালে যাবার ক্ষেত্রে যানবহন সমস্যা রয়েছে। এসব কারণে সেনাবাহিনী খুলনা বিভাগের ১০ জেলায় এ উদ্যোগ নিয়েছে। এটিকে মডেল করে অন্যান্যদেরও উচিত এভাবে তৃণমুলের সাধাণন রোগীদের সেবা দেয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net