1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনকে ৬৮ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

বাঁশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনকে ৬৮ হাজার টাকা জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৮২ বার

বাঁশখালী উপজেলার চাম্বল, শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এই সময় বিধি বহির্ভূতভাবে নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় শীলকূপ ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী ও গন্ডামারা ইউনিয়নের একজন চেয়ারম্যান ও তিনজন সাধারন সদস্য প্রার্থীর প্রত্যেক কে ১০ হাজার টাকা করে এবং গন্ডামারা ইউনিয়ন অপর এক সাধারণ সদস্য প্রার্থী কে ৮ হাজার টাকাসহ মোট ৬৮,০০০ টাকা জরিমানা করা হয়।

এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার,তোরণ অপসারণ করা হয়।

অদ্যবধি নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ২০ জন সাধারণ সদস্য প্রার্থী কে মোট ২ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ঝুঁকিমুক্ত নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net