ঢাকা   ০৪:১৩:০৮ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম

সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে বাসভবনে হামলা, ব্যাপক ভাংচুর করায় প্রতিবাদ জানিয়েছেনঃ ফরহাদ।।

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৫৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ (শনিবার) আওয়ামীলীগের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের প্রেক্ষিতে সকাল ১০ টায় পুলিশ সহ আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলার বিক্ষোভ মিছিল নিয়ে এসে বিএনপি কেন্দ্রীয় নেতা, কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এম পি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্য অতর্কিতভাবে বাসভবনে হামলা চালায়।

এসময় ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়ি হামলা করে ব্যাপক ভাংচুর করে। একই সময়ে নেতাকর্মীদের ৪ টা মোটর সাইকেল জ্বালিয়ে দেয় ও কয়েকটা মোটর সাইকেল ভাংচুর করে।আশেপাশের বাড়ি ঘর সহ বাংলা ভিশনের সাংবাদিক এইছ এম প্রফুল্ল’র বাড়িও ভাংচুর করে দুর্বৃত্তরা।

এছাড়া খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ৬ টা দোকান ভাংচুর করে, প্রায় ২৫ জন নেতাকর্মীকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায়, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া এবং জেলা বিএনপি পরিবারের পক্ষে রামগড় উপজেলা সাবেক চেয়ারম্যান ও রামগড় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদ শহিদুল ইসলাম ফরহাদ ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি