ঢাকা   ১০:১৪:২০ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত

নবীনগরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম পরিবর্তন করে পূর্নাঙ্গ নামে ফটক ব‍্যবহার

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫৪৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সম্প্রতি সকল সরকারি-বেসরকারি স্কুল-কলেজকে সংক্ষিপ্ত নাম পরিহার করে পূর্ণ নাম ব্যবহার করার জন্য এক নির্দেশনা জারী করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনার আলোকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম পরিবর্তন করে পূর্নাঙ্গ নামে ফটক ব‍্যবহার করা হয়েছে।

এ মর্মে বৃহস্পতিবার (৯ জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

তালিকানুযায়ী জানা যায়,(১) ফতেহপুর কে,জি,বহুমূখী উচ্চ বিদ্যালয় এর পূর্ণাঙ্গ নাম ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়, (২) লাউর ফতেহপুর আর,এন,টি বালিকা উচ্চ বিদ্যালয় এর পূর্নাঙ্গ নাম লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়, (৩) রছুল্লাবাদ ইউ,এ,খান উচ্চ বিদ্যালয় এর পূর্নাঙ্গ নাম রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়, (৪) সলিমগঞ্জ এ,আর,এম উচ্চ বিদ্যালয় এর পূর্নাঙ্গ নাম
সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এ তালিকা পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি