1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পঞ্চগড়- ঠাকুরগাঁও ও সান্তাহার রুটে চলবে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

পঞ্চগড়- ঠাকুরগাঁও ও সান্তাহার রুটে চলবে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৪৯ বার

‘দোলনচাঁপা এক্সপ্রেস’ বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন।
সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস গত ১৯৮৬ সালের ১৬ই মার্চ উদ্বোধন করা হলেও ছিল না উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের সঙ্গে এর যোগাযোগ।

অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি শনিবার (১১ জুন) চালু হয়েছে পঞ্চগড়-সান্তাহার রুটে। শনিবার (১১ জুন) সকাল ১১টার সময় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (বীমুসিই) রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও এ্যাপ্রোচ রোড এবং দেলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীমুসিই-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচলের জন্য উদ্বোবন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গেট ও এ্যাপ্রোচ রোড এবং দোলনচাঁপা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, চিকিৎসাক্ষেত্রে বা অন্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষের রংপুর যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে সেই দুর্ভোগের নিরসন হচ্ছে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনটির।

গত কিছুদিন আগে রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতি রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে এই ট্রেনটি চেয়ে দাবি তোলা হয়েছিল। অবশেষে গত ২-৩ দিন আগে রেলমন্ত্রী নিজেই বিষয়টি ফোন দিয়ে অবহিত করেন যে শনিবার পঞ্চগড়-সান্তাহার রেল রুটে আমাদের দাবির ট্রেনটি উদ্বোধনের মাধ্যমে চালু হতে যাচ্ছে। এই ট্রেন সেবাটি চালু করার জন্য পঞ্চগড় ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই সেবার মাধ্যমে সর্বস্তরের মানুষ উপকৃত হবে বলে আশাকরি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net