1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গুইমারাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গুইমারাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৩৪ বার

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) ও মা আয়েশা (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য ও ভারতের সংখ্যালঘু নিরিহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে ভারতের বিজিপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালের শাস্তি দাবী করে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শুক্রবার জুমার নামাজের পরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ ও এলাকার মুসলিম তৌহিদি জনতা।
মানববন্ধনে চলমান সংসদ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে সংসদে নিন্দা প্রস্তাব আনার জোরদাবী জানানো হয়।

শুক্রবার সকাল ১০টায় গুইমারা পুলিশ বক্স এর সামনে (খাগড়াছড়ি-চট্টগ্রাম) সড়কে মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা ক্বারী উসমান গণীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বেফাক বোর্ড খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক মাওলামা মুফতি নোমান ,
মাওলানা খলিলুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মোঃ মনসুর আহমেদ, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় মানববন্ধন ও পথসভায় কেন্দ্রীয় জামে মসজিদ সহ মুসলিমপাড়া, জালিয়াপাড়া, বড়পিলাক,হাফছড়ি, সিন্দুকছড়ির মসজিদ, মাদরাসার ইমাম, শিক্ষক ও ইসলাম প্রিয় তৌহিদী জনতা উপস্থিত হয়।
এ সময় বক্তারা বলেন নুপুর শর্মা ও নবীন জিন্দাল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান,এবং ভারতের সংখ্যালঘু নিরিহ মসুলমানদের উপর অত্যাচার বন্ধ করতে হবে।
এছাড়াও বাংলাদেশ সরকারের কাছে তারা দাবি জানায়, সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো যেভাবে এর নিন্দা জানিয়েছে আমাদের সরকার যেন রাষ্ট্রীয়ভাবে এর তীব্র নিন্দা জানায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net