ঢাকা   ০৬:১৩:০৩ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

আনোয়ারা বন্দর সেন্টারে ৫ বসতঘর পুড়ে ছাই

আনোয়ারা সংবাদ দাতা ;;
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার টেস্ট অব লন্ডন রেস্টুরেন্টের পিছনের জেলে পাড়া ও রাহাত খানের বাড়ি সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সুত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।

বুধবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বন্দর সেন্টার টেস্ট অব লন্ডন রেস্টুরেন্ট এর পিছনে জেলে পাড়া সংলগ্ন রাহাত খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, রাজ্জাক খান, লাল বানু, বাবুল হক,আয়শা খানম, নেপাল দাশ।

ক্ষতিগ্রস্ত আবদুর রজ্জাক খান বলেন, হঠাৎ রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। এই বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, রাত পৌনে তিনটার টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি