1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ আটক ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৫২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ বিল্লাল নামে চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃকত বিল্লাল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুরের মৃত আসলাম মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) ভোরে চৌদ্দগ্রাম থানার এসআই পিযূষ কান্তি দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী বিল্লালকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুরের তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘোলপাশার জগমোহনপুর থেকে ২০ কেজি গাঁজাসহ বিল্লাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত বিল্লালের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net