1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের উজিরপুরে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

চৌদ্দগ্রামের উজিরপুরে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৫৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারস্থ ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল বারিক, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাসুম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আ’লীগ নেতা মিয়া মোহাম্মদ জহির হোসেন, মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার।

ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া মোহাম্মদ নাসির এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিয়া মোহাম্মদ নিজামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন মেম্বার, ইউনিয়ন আ’লীগ নেতা আবুল হোসেন, ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি নুরুন্নাহার বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাজহারুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজীজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net