ঢাকা   ০৭:২০:৫০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদপ্তরের জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন

সিলেটে বন্যার্তদের পাশে ঢাকা জেলা উত্তর ছাত্রদল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে সিলেটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে সামিল হয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
শনিবার (২৫জুন) রাজধানী ঢাকা’র কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের নিকট সিলেটে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য নগদ অর্থ তুলে দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন ।

এসময় উপস্হিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও
সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াসহ আরও অনেকে ।

এছাড়াও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সুমন, যু্গ্ম আহবায়ক রাকিব খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ছাত্রদল সব সময় মানুষের কল্যাণে কাজ করে। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে নানাভাবে মানুষের পাশে থেকে সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের ত্রাণ বিতরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষে থেকে সামান্য প্রয়াস তুলে দিলাম সাধ্য মতো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি