ঢাকা   ০৪:৫৬:৫৫ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম

মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে তিতাসে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাসে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব আলম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূঁইয়া প্রমূখ।

এছাড়াও গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক সরকার এর সঞ্চালয়নায় আরো বক্তব্য রাখেন, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ইউপি সদস্য বিল্লাল মোল্লা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসিনা আক্তার।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা পারভীন ভানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সাথে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি