ঢাকা   ০৫:০৩:২৫ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

সরকারি খালে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩২২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাঙ্গাবালীতে বনবিভাগের সরকারি খালে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে দুপক্ষের আটজন আহত হন। সোমবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের আওতাধীন সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বনসংলগ্ন খালে মাছ ধরা কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে গিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে আটজন আহত হয়। তাদের কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বন বিভাগের চরমোন্তাজ রেঞ্চ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, বন্যপ্রাণী রক্ষায় সোনারচরকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। সেখানে মাছ শিকারের কোনো সুযোগ নেই। দুপক্ষই বেআইনিভাবে বনের খালে প্রবেশ করেছে। খবর পেয়ে আমি সোনারচর বিট অফিসারকে পাঠিয়েছি। ওখানে গিয়ে সে কাউকে পায়নি।

এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজান বলেন, সোনারচর বনের খালের কাপে মাছ ধরতে গিয়ে সংঘর্ষ হয়। একপক্ষের পাঁচজন, আরেকপক্ষের তিনজন আহত হন। এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি