ঢাকা   ০২:৫৪:১০ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

নেত্রকোণার মদনে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের ত্রাণ বিতরণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪০৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬টি গ্রামের বন্যার্তদের মাঝে আজ মঙ্গলবার ত্রাণ বিতরণ সম্পন্ন করেছে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরাম।

ফোরামের প্রেসিডিয়াম মেম্বার ও ত্রাণ উপকমিটির আহ্বায়ক, সিনিয়র সা়ংবাদিক মোহাম্মদ আবদুল অদুদের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক জুবাইদুর রহমান সৌরভের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শওকত জামিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিটর ওয়ারেস আলী, ফোরামের প্রচার সম্পাদক নজরুল ইসলাম পলাশ, শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খানম ও শিবাশ্রম সমাজকল্যাণ সংঘের সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

ত্রাণ হিসেবে চাল, ডাল, মুড়ি, আলু, লবণ, সাবান প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট বন্যার্ত তিন শতাধিক পরিবারের হাতে তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি