1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'নবীগঞ্জ পৌরসভায়র ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন' - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

‘নবীগঞ্জ পৌরসভায়র ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪১৯ বার

গতকাল ২৯ জুন সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্সে রুমে পৌরসভার মাসিক সাধারণ সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় মেয়র মহোদয়ের অনুমতিক্রমে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো জালাল উদ্দীন নবীগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৪২,৮৪,৮০,১২৯ টাকার খসড়া বাজেট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে সর্বমোট ৪২,৮৪,৮০,১২৯ টাকা আয়, ৪২,৬৮,৮৪,৭০০ টাকা ব্যয় এবং১৫,৯৫,৪২৯ টাকা সার্বিক উদ্ধৃত্ত দেখানো হয়।বাজেটের সারসংক্ষেপ:(১) মোট রাজস্ব আয় ৫,৪৮,৮০,১২৯টাকা, (২) মোট উন্নয়ন আয়৩৭,৩৬,০০,০০০ টাকা, এর মধ্যে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা(বিশেষ বরাদ্দসহ) মঞ্জুরী

১,৫০,০০,০০০ টাকা, সিলেট বিভাগ গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প ১০,০০,০০,০০০ টাকা ইউজিআইআইপি ৫০,০০,০০০ টাকা, জলবায়ু পরিবর্তন জনিত কারণে ট্রাস্ট ফাণ্ডের অনুদান ৫০,০০,০০০ টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১০,০০,০০,০০০ টাকা, কোভিড-১৯ এর ক্ষতি জনিত প্রভাব মোকাবেলায় অনুদান ৫০,০০,০০০ টাকানগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১০,০০,০০,০০০ টাকা, পৌর ভবন ৪,০০,০০,০০০ টাকা, অন্যান্য খাতে আয় ৩৬,০০,০০০ টাকা। সর্বমোট আয় ৪২,৮৪,৮০,১২৯ টাকা,এর মধ্যে রাজস্ব ব্যয় ৫,৪০,৬০,০০০ টাকা, উন্নয়ন ব্যয় ৩৭,২৮,২৪,৭০০ টাকা

সর্বমোট ব্যয় ৪২,৬৮,৮৪,৭০০ টাকা এবং সার্বিক উদ্ধৃত্ত ১৫,৯৫,৪২৯ টাকা।উক্ত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-০১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আঃ সোবহান, প্যানেল মেয়র-০৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল দাশ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, উপ-সহকারী প্রকৌশলী অরুণ কুমার দাশ ও প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ। এসময় উপস্থিত ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী কর নির্ধারক ঊমা রানী বণিক, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
প্রেরকঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ্মোবাইল ০১৭৯৫৯২৬৪৫০,তারিখ ২৯/০৬/২২

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net