1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ: আফ্রিকায় মরণঘাতী ম্যালেরিয়ার কাছে হেরে গেলো আরো এক রেমিট্যান্স - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

দ: আফ্রিকায় মরণঘাতী ম্যালেরিয়ার কাছে হেরে গেলো আরো এক রেমিট্যান্স

আরিফুর রহমান দিলু
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৮৩ বার

দক্ষিণ আফ্রিকায় মরণঘাতী ম্যালেরিয়ার কাছে হেরে ।গিয়ে চির বিদায় নিতে হলো সদ্য দক্ষিণ আফ্রিকায় আসা আমজাদ খানকে। অনেক স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে গত ১৮ মে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
কিন্তু ভাগের নির্মম পরিহাস পথিমধ্যে মরনঘাতি ম্যালেরিয়া তার শরীরে ছোবল বসায়। দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েই নর্থওয়েস্টের ভেন্ডার্সড্রপ হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় পরপারে চলে গেলেন আমজাদ। মরহুম আমজাদ খানের দেশের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ায় বলে জানা গেছে।

চলতি সপ্তাহে আরো এক যুবক ম্যালেরিয়া আক্রান্ত হয়ে প্রবাস জীবন শুরুর আগেই চিরবিদায় নিতে হয় নোয়াখালীর তরুণ হাবিবুর রহমান তপু। চলতি বছর মোজাম্বিক হয়ে সাউথ আফ্রিকা প্রবেশ করার সময় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ইতিমধ্যে আরো ৫ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেন।

এ দিকে আজ সকালে কেপটাউনে মোতাহার হোসেন নামের আরেক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা । সকাল ৭ টায় এলসিস রিভারের তার নিজ দোকানে ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। হত্যাকাণ্ড নিছক ডাকাতি নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে স্থানীয় কমিউনিটিতে গুঞ্জন চলছে। অনেকের ধারণা করছেন পুর্বশত্রুতার জের ধরে মোতাহারকে হত্যা করা হয়েছে।
নিহতের দেশের বাড়ি ঠাকুরগাও জেলার রানি সংকর থানার টাংগাগঞ্জ গ্রামে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net