1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৃত সদস্যের পরিবারকে মৃত্যু ফান্ডের টাকা দিলো চট্টগ্রাম আন্ত:জিলা ট্রাক শ্রমিক ইউনিয়ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

মৃত সদস্যের পরিবারকে মৃত্যু ফান্ডের টাকা দিলো চট্টগ্রাম আন্ত:জিলা ট্রাক শ্রমিক ইউনিয়ন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩০৫ বার

চট্টগ্রাম আন্তঃজিলা (রাংগামাটি, খাগড়াছড়ি, রামগড়) ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজি: নং- ৪৭০ এর সদস্য মোঃ আবুল কালাম (বালি)’র মৃত্যুতে মৃত্যুফান্ড বাবদ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে সংগঠন থেকে।

হাটহাজারী পৌরসদর পপুলার সুপার মার্কেটের কার্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ এবং সাধারণ সম্পাদক কদর আলী মুছার হাত থেকে মরহুমের মেঝো ছেলে ও নমিনি দিদারুল আলম এই অর্থ বুঝে নেন। এককালিন এই মৃত্যু ফান্ডের টাকা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের ছেলে দিদারুল।

এসময় শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনায় বলেন- আমরা যখন দায়িত্ব নিচ্ছি, তখন মৃত্যু ফান্ড ছিলো প্রতিজনের বিপরীতে ৩০ হাজার, এখন দফায় দফায় বাড়িয়ে ৬০ হাজার করেছি। পর্যায়ক্রমে তা এক লাখ টাকা করা হবে বলে ঘোষণা দেন তিনি। শ্রমিক ইউনিয়ন সদস্যদের যারা আহত হন তাদেরও সহযোগিতা করা হয়ে থাকে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net