1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় টয়লেটের ট্যাংক থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

সাতকানিয়ায় টয়লেটের ট্যাংক থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৩৪ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় অব্যবহৃত একটি টয়লেটের ট্যাংকের (রিং) ভেতর থেকে শামসুন্নাহার (২৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার কেঁওচিয়া নয়াপাড়া ৯নং ওয়ার্ডের নুরুল ইসলামের ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ নিহত নারীর রোহিঙ্গা স্বামী মো. বাবুলকে গ্রেপ্তার করেছে।

নিহত শামসুন্নাহার কক্সবাজারের খুরুশ্কুল পেছার ঘোনা রশিদের বাড়ির মৃত সৈয়দ করিমের মেয়ে। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে গত দুই বছর ধরে নুরুল ইসলামের টিনসেড ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বাবুল কক্সবাজারের উখিয়ার জামতলা রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

নিহতের ভাগিনা একরামুল হক অভিযোগ করে বলেন, বাবুল গত শুক্রবার বিকেলে আমার আম্মুকে ফোন করে বলেন আমার খালা (শামসুন্নাহার) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। বিকাশে কিছু টাকা পাঠান। পরে আমার খালার সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আমাদের সন্দেহ হলে গত রোববার বিকেলে প্রথমে নোয়াপাড়ার ভাড়া বাসায় দেখতে গেলে বাবুল বলে তোমার খালাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার তথ্যমতে হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে খালার সন্ধান না পাওয়ায় বাবুলকে সঙ্গে করে কক্সবাজার যাই। সেখানে চাপ দেওয়ার পর সে স্বীকার করে আমার খালাকে মেরে পুঁতে রাখা হয়েছে। পরে পুলিশের সহযোগিতায় অব্যবহৃত টয়লেটের ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় কেঁওচিয়া নয়াপাড়া ৯নং ওয়ার্ডের নুরুল ইসলামের ভাড়া বাসার পার্শ্ববর্তী অব্যবহৃত একটি টয়লেটের ট্যাংক থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net