1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেদাকচ্ছপিয়া বনাঞ্চল থেকে বালু উত্তোলন বন্ধে র‍্যাব ও বনবিভাগের যৌথ উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

মেদাকচ্ছপিয়া বনাঞ্চল থেকে বালু উত্তোলন বন্ধে র‍্যাব ও বনবিভাগের যৌথ উদ্যোগ

সেলিম উদ্দীন,কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৬৪ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বনবিটের অধীনে পাহাড়ের বালু ও মাটি লুট বন্ধে কার্যকরী উদ্যোগ নিয়েছে র‌্যাব-১৫ ও বনবিভাগ।

১৯ জুলাই মঙ্গলবার দুপুরে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম ও কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারের নেতৃত্বে র‍্যাব এবং বনবিভাগের টিম বনাঞ্চল পরিদর্শন করেন।

এসময় কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এবং পাগলির বিল এলাকার অবৈধভাবে বালু উত্তোলনের স্পটগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগ, সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়, ফুলছড়ি ও ফাঁসিয়াখালি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাগণ ও স্টাফগন, বন বিশেষ টহল দল।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম বনাঞ্চলের ভিতর থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বন ও বনভূমি রক্ষায় বন বিভাগের সাথে র‍্যাব সব সময়
আছেন। বনবিভাগকে রক্ষার জন্য সব সময় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, বনের ভিতরে বালু ইজারার নামে ধ্বংস করা হচ্ছে বনভূমি। স্থানীয় দখলবাজ ও প্রভাবশালী সিন্ডিকেট এসব ঘটনার সাথে জড়িত ছিল।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে পাহাড়ের বালি, মাটি শেষ হওয়ার পথে। দখলবাজচক্রের হাতে ধ্বংসপ্রায় সবুজ প্রকৃতি।

স্থানীয়রা বলছেন, বিস্তীর্ণ বনভূমিতে রাজত্ব করছে চিহ্নিত বনখেকোরা। ছরাখাল ও পাহাড়ের পাদদেশ থেকে অবাধে চলছে বালু উত্তোলন। দখলবাজদের ছায়া হয়ে আছে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা। শ্যালো মেশিন (ড্রেজার) বসিয়ে ছরা থেকে অবৈধভাবে বালু তোলার কারণে আশপাশের এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা ইতোমধ্যে বেশকবার অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছি। মামলাও হয়েছে। তবু দমানো যাচ্ছে না।

ডিএফও আনোয়ার হোসেন আরও বলেন, সীমিত জনবল, লজিস্টিক সাপোর্ট নিয়ে অভিযান চালানো ও বনজসম্পদ রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। তাই যৌথ অভিযানের জন্য জেলা প্রশাসন,র‌্যাব-১৫ সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net