1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৭৮টি গৃহহীন পরিবার; ইউএনও'র প্রেস ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রামগড়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৭৮টি গৃহহীন পরিবার; ইউএনও’র প্রেস ব্রিফিং

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৯৫ বার

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২১ জুলাই আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে রামগড়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিং করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি অসহায়, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে ২শতক জমিসহ দ্বি কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা গৃহ উপহার দিবেন। ইউএনও আরো বলেন আশ্রয়ণ প্রকল্প এর আওতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে নির্মিত ৬৪,৪০৪টি গৃহের মধ্যে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী ২৬২২৯টি গৃহের শুভ উদ্বোধন ও হস্তান্তর করবেন। এ পর্যায়ে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় আগামী ২১ জুলাই ৭৮টি গৃহ প্রধানমন্ত্রী হস্তান্তর করবেন। ৭৮টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৭টি ১নং রামগড় ইউপিতে ৪১টি এবং ২নং পাতাছড়া ইউপিতে ৩০টি ঘর রয়েছে। প্রতিটি ঘরের নির্মাণে ব‍্যায় ২৫৯,৫০০ টাকা হলেও এর সাথে ২শতক জমি প্রদান করা হচ্ছে যার আনুমানিক গড় মুল‍্য ৫ লক্ষ‍ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ব‍‍্যতিক্রমী উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। প্রকল্পটিতে গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থানই নয়, সুপের পানি, বিদুৎ ও স‍্যানিটেশন সুবিধাও দিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে রামগড় তথ‍্য অফিসার বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, রামগড় প্রেসক্লাবের সভাপতি শ‍্যামল রুদ্র, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net