ঢাকা   ০৭:০০:১০ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নবীনগরে ১৫ হতদরিদ্র পরিবারে নগদ অর্থ বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩১৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে জিনদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম পিন্টু, উপদেষ্টা মোঃ একলাছ মিয়া ও তৌফিকুল ইসলাম, সহ সভাপতি নাছির উদ্দিন, ডাঃ ইউনুছ মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত সকলে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সকল মানবিক ও উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন মানবতার কল্যাণে এই সংগঠনটি ইতিমধ্যে গরীবদের প্রতি যে ভালবাসা দেখালেন তা সত্যিই প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি