1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা” বৃদ্ধ, প্রতিবন্ধী ও বিধবা সহ আহত-৯ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

“বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা” বৃদ্ধ, প্রতিবন্ধী ও বিধবা সহ আহত-৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩০০ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় একই পরিবারে বৃদ্ধ, প্রতিবন্ধী ও বিধবা এক নারী সহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৩জনকে শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ০৭ এপ্রিল (মঙ্গলবার) অনুমান সকাল ৯টায় উপজেলার নলবুনিয়া (জালিয়াচুড়া) গ্রামে। ঘটনা সূত্র ও অনুসন্ধানে জানা যায়, একই গ্রামের সন্ত্রাসী ফিরোজ শেখ ও তার ভাড়াটিয়া দলবল ধারালো অস্ত্রসহ লাঠি-সোটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হাসিনুরের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে খবর পেয়ে হাসিনুরের ছোট ভাই নির্মান শ্রমিক নাছির উদ্দিন তাদের উদ্ধার করে একই দিন সন্ধ্যায় ৩জনকে শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন বিধবা হাসিনুর বেগম বলেন, গত মঙ্গলবার সকালে পারিবারিক তুচ্ছ একটি বিষয় নিয়ে তার নিকট আত্নীয় ফিরোজ শেখ একাকী আমার সাথে অসৌজন্যমুলক আচরণ সহ শ্লীলতাহানীর চেষ্টা করেন। এ সময় আমার ছেলে হাসানাত শেখ প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডতার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে একই দিন বিকেল অনুমান ৫টার সময় প্রভাবশালী ও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের গডফাদার ফিরোজ শেখের নেতৃত্বে ফারুক শেখ, মুছা শেখ, ফোরকান শেখ, আউয়াল শেখ, ঈসা শেখ, আফজাল শেখ সহ ১৫/২০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এক জোট হয়ে হাসিনুর বেগম (৫০), তার প্রতিবন্ধী ভাই সরোয়ার হাওলাদার (৪৫) এবং তার বৃদ্ধ পিতা আজাহার আলী (৮৫)কে এলোপাথাড়ি পিটিয়ে গুরতর জখম করেন এবং হাসিনুর বেগম হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে পরেরদিন বুধবার সকালে সন্ত্রাসী ফিরোজের সহযোগীরা তার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
উদ্ধারকারী বিধবা হাসিনুরের ছোট ভাই নাসির উদ্দিন বলেন, আমার বোনের বাড়ি ভাংচুর ও লুটপাট করার পরে হাসিনুর, সরোয়ার আজাহার হাসপাতালে কেন আমার কাছে সন্ত্রাসী ফিরোজ শেখ জানতে চায় এবং হাসপাতাল থেকে এখনি বাড়িতে না আনলে এবং বিষয়টি নিয়ে আমাদের বিরুদ্ধে থানা পুলিশ করলে আমাকে সহ আমাদের পরিবারের সকলকে হত্যা করে লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া হুমকি দেয়। এ ঘটনায় হাসিনুরের পরিবারের সকল সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসী ফিরোজ শেখের নেতৃত্বে সন্ত্রাসী দল বিধবা হাসিনুরের বাড়ির সামনে ধারালো অস্ত্র লাঠি-সোটা সহ বাড়ির আশেপাশে প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে জানা যায়। সন্ত্রাসী ফিরোজ শেখ প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী ভয়ে মূখ খুলতে পারছে না এবং সন্ত্রাসী ফিরোজ শেখের ও তার সন্ত্রাসী বাহিনীর হুমকিতে হাসিনুরের পরিবার থানায় আসতে সাহস পাচ্ছেনা।
এ বিষয়ে ফিরোজ শেখ বলেন, আমাদের ২ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এটা সত্য। তিনি আরো জানান হাসিনুরের পুত্রবধুর একটি অভিযোগ নিয়ে (মঙ্গলবার) শালিশ বৈঠকে বসলে আমাকে ডাকেন। সেখানে আমার সাথে হাসিনুরের পূত্র হাসনাতের সাথে কথা কাটা কাটি হয় এবং বিষয়টি শুনে আমার পরিবারের লোকজন ক্ষিপ্ত হন। এ নিয়ে দু-পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.কে আব্দুল্লাহ আল সাইদ বলেন, কোন গ্রুপের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net