1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে চার বসত ঘর ভস্মীভূত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে চার বসত ঘর ভস্মীভূত

মীরসরাই (চট্টগ্রাম)
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৮৯ বার

উপজেলা সংবাদদাতাঃ মীরসরাইয়ে করেরহাটে অগ্নিকাণ্ডে
চার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে । রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায়
উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৪ ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের নারায়ন মন্দির
বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিত্যধন ঘোষের চারটি বসত
ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত নিত্যধন ঘোষ বলেন, সকালে প্রতিদিনের মত পিএনজি
বিডি লিমিটেড কোম্পানির সাড়ে ৮ শত পোশাক শ্রমিকের দুপুরের খাবার রান্নার
প্রক্রিয়া চলছিল। এসময় বাবুর্চি বসত ঘরে থাকা রেফ্রিজারেটরের পেছনে
আগুনের ফুলকি দেখতে পেয়ে বালি দিয়ে নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের
লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে চার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময়
রান্না ঘরও আংশিক পুড়ে যায়। এতে করে মজুতকৃত মাছ মাংস ও মুদি পন্যসহ ৫
লক্ষ টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

এই ব্যাপারে করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান,
অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসত ঘর পুড়ে যায়। আমি ক্ষতিগ্রস্ত নিত্যধন ঘোষের
পরিবারের পাশে দাঁড়াবো।

এই ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্নবী
জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আমরা আগুন
নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে
জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net