1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাউমি মুরগি খামার করে সফলতার পথ দেখছেন তিতাসের মুকুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফাউমি মুরগি খামার করে সফলতার পথ দেখছেন তিতাসের মুকুল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪১১ বার

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে স্বল্প পুঁজিতে শ্রম ও নিষ্ঠার কারণে মুরগির খামার দিয়েই জীবনে সফলতার পথ দেখছেন কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত আবুল লতিফ মেম্বারের ছেলে মুকুল (৫৩)

মুকুল ১৯৯০ সালে মাত্র ১৮ বছর বয়সে ছোট ভাই বোনদের পড়াশোনা ও সংসারের খরচ মেটাতে পাড়ি জমান সৌদি আরব। দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন কাটানোর পর ২০২০ সালে করোনাকালে সৌদি আরব থেকে ছুটিতে এসে আবার কর্মস্থলে ফেরত না যেতে পেরে বিপাকে পরে প্রবাসী মুকুল। দুশ্চিন্তায় পরে যায় কি করবে বাংলাদেশে। পরে পোল্ট্রি মুরগির খামার করতে আগ্রহী হন। এরপর নিজের জায়গায় ৫০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ একটি মুরগির শেড তৈরি করে শুরু করেন পোল্ট্রি মুরগি পালন।

এক বছর পোল্ট্রি মুরগি পালনের পর সিদ্ধান্ত নেন ফাউমি মুরগি পালনের। বর্তমানে ফাউমি মুরগির পালনে মুকুল সফলতার পথ দেখছেন।

খামারের মালিক মুকুল জানান, আমি একজন প্রবাসী ছিলাম, ২০২০ সালে করোনার সময় বাংলাদেশ ছুটিতে এসে আর জাইতে পারি নাই এবং দুশ্চিন্তায় পরে যাই তখন সিদ্ধান্ত নেই মুরগির খামার করবো। পরে আমার নিজ জমিতে পোল্ট্রি মুরগি পালন শুরু করি। এক বছর পোল্ট্রি মুরগি পালনের পর বর্তমানে ডিমের জন্য ফাউমি মুরগি পালন শুরু করেছি। কারন ফাউমি মুরগি পালন করতে পোল্ট্রি মুরগির চেয়ে সহজ, খরচ কম ও অধিক লাভ। এখন আমার খামারে ১ হাজার ফাউমি মুরগি রয়েছে যার বয়স ৪ মাস আগামী ২ মাস পর থেকে ডিম দেওয়া শুরু করবে। আশা করি এই থেকে ২/৩ লাখ টাকা লাভ হবে।

তিনি আরও বলেন, সরকারি সহযোগিতা ছাড়াই আমি এপর্যন্ত এসেছি। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে আমার খামারটি আরও বড় করবো।

এবিষয়ে তিতাস উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলইও আল-আমিন মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। খামারি মুকুল আমাদের কাছে আসেননি। এসব খামারিদের আমরা সবসময় সার্বিক সহযোগিতা করি। তিনি আমাদের কাছে এলে তাকে আমরা ওষুধসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net