1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের পাশে আমির গ্রুপ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নোয়াখালীতে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের পাশে আমির গ্রুপ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩৭৭ বার

মাহবুবুর রহমান : করোনা ভাইরাস দুর্যোগকালীন সময়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৪,৫ ও ৬ নং ইউনিয়নের ২,৫০০ (দুই হাজার পাঁচশত) দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করে আমির গ্রুপ।

শুক্রবার বারগাও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় আমির গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন বলেন, এই ত্রাণ সামগ্রী বিতরণে আমার গর্ভধারিনী মা ত্রাণ তহবিলে নিজের জমানো ৫ লক্ষ টাকার পুরোটাই দান করেন।

এ দিকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য কাশিপুর বাজার ইন্টার মিলান ক্লাব, ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান, ৯ নং ওয়ার্ড মেম্বার জনাব ওমর ফারুক, অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ, জাহাঙ্গীর সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকবে না। সমাজের বিত্তবান মানুষদেরও এই দুর্যোগে এগিয়ে আসার অনুরোধ করেন।

এই সময়ে তাঁর বন্ধু সামিন ডেভেলপমেন্টস লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক জনাব জহির উদ্দিন বলেন আমির গ্রুপের এই মহতী উদ্যোগ করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এইভাবে বিত্তবানরা এগিয়ে আসলে একবিংশ শতাব্দীর বাংলাদেশ হবে অনন্য সুন্দর এক মডেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net