1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী সদরে আগুনে পুড়ে বসতঘর ছাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

নোয়াখালী সদরে আগুনে পুড়ে বসতঘর ছাই

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৭৩ বার

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাজী বাড়ি এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় খোকন এর বসতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক খোকন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ জহুরুল হকের ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, খোকন ও গাজী আলমসহ চারজনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকার মত হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net