1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় মাদক কারবারিদের ধৃত করতে তথ্য দিয়ে সহযোগিতা করুন: নবনিযুক্ত ওসি মির্জা হাছান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আনোয়ারায় মাদক কারবারিদের ধৃত করতে তথ্য দিয়ে সহযোগিতা করুন: নবনিযুক্ত ওসি মির্জা হাছান

বদরুল হক, আনোয়ারা (চট্টগ্রাম) ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৫৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক কারবারিদের ধরতে বিট পুলিশিংয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আনোয়ারা থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান। সোমবার সন্ধ্যায় আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহ উদ্দীনের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা জানান। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আনোয়ারায় গ্রামে গঞ্জে মাদকের বিরুদ্ধে নতুন যোগদানকৃত ওসির ভূমিকা কি জানতে চাইলে ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে মানুষের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় নানা ধরণের ফৌজদারি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা অনেক ক্ষেত্রে বেড়েছে। বিশেষ করে অপরাধ সংগঠনের আগেই পুলিশ ব্যবস্থা নিতে পারছে, আসামি গ্রেফতারের পাশাপাশি ওয়ারেন্ট তামিলের সংখ্যা বাড়ছে। যে কোন অপরাধীদের বিষয়ে তথ্য পাওয়া অনেক সহজ হয়ে এসেছে। সুতরাং জনপ্রতিনিধি, মান্যগণ্য ব্যক্তিবর্গ যখন পুলিশকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের তথ্য জানাবে তখন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সহজ হবে। তিনি প্রকৃত মাদক, ইয়াবা কারবারিদের বিরুদ্ধে কঠোরভাবে ভূমিকা পালন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মাদক কারবারি যেই হোক তাদের গ্রেফতারের পরে কোন সুপারিশ আসলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তিনি প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের খুব বেশী সচেতন হওয়ার পরামর্শ দেন। এলাকার যে কোন কিশোর গ্যাং, মাদক, অবৈধ কারবারিদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সবাইকে আহবান জানান। তিনি বলেন, বিট পুলিশিংয়ের ক্ষেত্রে সরাসরি থানা থেকে পুলিশ অফিসার নিয়োগ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা যার যার এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এলাকায় কোন ধরনের অপরাধী কতজন আছে সে বিষয়ে ও খোঁজ রাখা হয়। মতবিনিময়কালে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আনোয়ারার নিত্য দিনের চোরের উপদ্রব, অবৈধ জায়গা দখল, কিশোর গ্যাংয়ের ব্যাপারে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করলে ওসি বলেন, আমি যোগদান করার পর পর এই থানা হতে ওসি তদন্ত এবং বেশ কিছু এসআইয়ের বদলি হয়ে অন্যত্র চলে যেতে হয়েছে। তাই নিত্য কাজগুলো করতে একটু বেগ পেতে হচ্ছে। নতুন অফিসাররাও যোগদান করতেছে। আশা করি খুব অল্প সময়ে ভূমিমন্ত্রীর জন্মভূমির নিজ থানাকে একটি মডেল থানা হিসেবে রুপান্তরিত করতে যতদিন থাকি ততদিন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net