ঢাকা   ০১:৩১:৩৫ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

উপনির্বাচনে শাহ কামাল চৌধুরী কাউন্সিলর নির্বাচিত

অশোক দাশ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৩নং পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৭ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শূন্য পদের এ নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহ কামাল চৌধুরী। তার নিকটতম প্রতিদন্ধী জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৫২৪ ভোট।
এছাড়া প্রতিদ্বন্দ্বী মোঃ লিয়াকত আলী ৩১১ ও কামাল হোসেন পান ২৭১ ভোট।

বুধবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। অধিকতর ঝুঁকিপুর্ণ বিধায় এ নির্বাচনকে ঘিরে একজন ম্যাজিস্টেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ফলে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২০২০ সালে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জুলফিকার আলি মাসুদ শামীম। ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে আসনটি শূন্য হয়ে যায়।

এই নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট আশরাফুল আলম বলেন, নির্বাচনে ভোটাররা ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছেন। তাছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হ‌ওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি