1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জ্ঞান, বুদ্ধি, সুন্দর চিন্তাশক্তি ও দক্ষতার মাধ্যমে এগিয়ে যেতে হবে....নজরুল ইসলাম চৌধুরী এমপি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

জ্ঞান, বুদ্ধি, সুন্দর চিন্তাশক্তি ও দক্ষতার মাধ্যমে এগিয়ে যেতে হবে….নজরুল ইসলাম চৌধুরী এমপি

চন্দনাইশে মহিলা মাদরাসার ৪তলা ভবন উদ্বোধন

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩০৪ বার

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,
শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আজ অনেক সমৃদ্ধ, অগ্রগতি ও সন্তোষজনক। তিনি
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের এমন দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। যারা তাদের
জ্ঞান, বুদ্ধি, সুন্দর চিন্তাশক্তি ও দক্ষতাকে যথার্থ ব্যবহার করে ভিশন-২০৪১ সফলভাবে
বাস্তবায়নের মাধ্যমে ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে অগ্রসরমান
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সোনালি ভবিষ্যতের দিকে। নারী সমাজ
শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তাই নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একজন
শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। এ শিক্ষা
প্রতিষ্ঠানটি মহিলাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজ গঠনে ব্যাপক
ভূমিকা রাখছে।

গতকাল ২৯ জুলাই বিকালে পৌরসভার উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল
মাদ্রাসার দৃষ্টিনন্দন ৪তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এ উপলক্ষে
মাদ্রাসা মাঠে এক সভা পরিচালনা পরিষদের সভাপতি মাও. আবদুল জব্বারের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে দক্ষিণ জেলা
আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক
আবু আহমদ জুনু, সহ-সভাপতি যথাক্রমে এম কায়ছার উদ্দিন চৌধুরী, আবদুল
মালেক রানা, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন,
যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, মহিলা কাউন্সিলর শিরীন আকতার। স্বাগত
বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার মাও. মহসিন সিদ্দিকী, শিক্ষক সানা উল্লাহ
শিবলী’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, যুবলীগ নেতা এসএম মুছা তসলিম,
ফেরদৌস ওয়াহেদ, হেলাল উদ্দিন, আকবর আলী, সিরাজুল মোস্তফা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net