1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড ১০ লক্ষ টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

মাগুরার গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড ১০ লক্ষ টাকার ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৬১ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে গতকাল সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি পরিবারের ৯টি ঘরসহ যাবতীয় মালামাল আগুনে পুড়ে ভস্মিমূত হয়েছে।এতে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন ।
মাগুরা ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মো: সোহাগউজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে ৮–৯টি ঘর পুড়ে ভস্মিভুত হয়ে যায় । মাগুরা ও শ্রীপুরের দুটি টিম একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । মাগুরা ও শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানো এবং আগুন নেভানো পর্যন্ত ঘর-বাড়িসহ যারতীয় মালামাল পুড়ে শেষ হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হচ্ছেন লিটন শেখ, জিন্নাহ মোল্যা, ইশা মিয়া, লিছু শেখ ও গুজেল মোল্ল্যা।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস জানান, আকস্মিক আগুনে পুড়ে এ এলাকার অধিকাংশ দিন মজুর ও কৃষক পরিবারের ৮-৯টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এতে তাদের আট থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে । যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান,টিনসহ আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net