1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্বাজার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

কক্বাজার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৮৩ বার

কক্সবাজার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন।

৩১ জুলাই রবিবার সকাল ১১টার সময় অনুষ্টিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কক্সবাজার সদর,রামু,ঈদগাঁও আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য, কক্সবাজার -৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজার সদর উপজেলায় উন্নয়ন কর্মযজ্ঞ, শিক্ষার প্রসার ও সম্প্রীতির বন্ধন অতীতের সকল সরকারের সময়কে হার মানিয়েছে।বিশ্বের দরবারে কুড়িয়েছে সুনাম -খ্যাতি।

শেখ হাসিনা সরকারের ইমেজ বিশ্ব দরবারে বৃদ্ধি পেয়েছে। সরকারের ইমেজ,উন্নয়ন অগ্রযাত্রা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগনের জানমাল নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর উপর গুরুত্বারোপ করেন।

সাংসদ কমল সামপ্রতিক সময়ে খুরুস্কুলে আওয়ামীলীগের কাউন্সিলে ছাত্রলীগ নেতা ফয়সাল, ভারুয়াখালিতে দিনদুপুরে সন্ত্রাসী কর্তৃক মোর্শেদ বলি কে খুন, কক্সবাজার শহরে চাঞ্চল্যকর ইমন হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনকে সকল হত্যাকারী কে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার সহ সন্ত্রাস,মাদক ও অপরাধ নির্মূলে কার্যকর ভুমিকা রাখার আহবান জানান।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সদর উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্হ কর্মকর্তাগণ সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net